ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহন করে মুসলিম ছেলেকে বিয়ে করায় হামলা, অত্যাচার ও ব্যবসা প্রতিষ্ঠানে তালাবদ্ধ করার -প্রতিবাদে সংবাদ-সম্মেলন করেছেন ভুক্তভোগীতুবা আলমগীর ইসলাম ধর্ম ও রাসুলুল্লাহ (সাঃ)কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত। গোবিন্দগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মশালা অনুষ্ঠিত পাটগ্রাম সীমান্তে দিয়ে ফের শিশুসহ ৭জনকে বিএসএফের পুশইন। সিএসএস-এমএফপি’র আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা লালমনিরহাটের বাঁশ শিল্পীরা অন্য পেশায় ঝুঁকছেন। সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহন করে মুসলিম ছেলেকে বিয়ে করায় হামলা কলাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান দলীয় শৃঙ্খলা ভঙ্গ, কলাপাড়া শ্রমিক দল  নেতা সোহেল দেওয়ানকে বহিষ্কার দলীয় শৃঙ্খলা ভঙ্গ,অনৈতিক কার্মকান্ডে জড়িত থাকায় সোহেল দেওয়ান কে শ্রমিক দলের সদস্য পদ ও সাংগঠনিক পদ থেকে ষ্কার করা হয়েছে।

বিসিবি সভাপতির পদ থেকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে ফারুকের রিট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৩:২১ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ১৭৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিসিবির সভাপতির পদ থেকে অপসারণের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন পদ হারানো ফারুক আহমেদ। একই সঙ্গে এনএসসি কর্তৃক বিসিবির নতুন সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের নিয়োগের সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করা হয়েছে।

রোববার (১ জুন) হাইকোর্টে এই রিট দায়ের করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সদ্য পদ হারানো সভাপতি। বাংলাদেশের সাবেক অধিনায়ক ফারুকের আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে। সোমবারই এই রিটের শুনানি হতে পারে বলে জানিয়েছেন তিনি। তবে রিটের বিস্তারিত তথ্য জানাতে অস্বীকৃতি জানান তিনি।

গত বৃহস্পতিবার (২৯ মে) দিনেই ফারুক আহমেদের বিসিবির সভাপতির পদ হারানোর গুঞ্জন শোনা যাচ্ছিল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার  ব্যক্তিগত বাসভবনে ডেকে ফারুককে আর সভাপতির পদে না রাখার সিদ্ধান্তের কথা জানান। তবে ঠিক কোন কারণে তাকে সরিয়ে দেয়া হচ্ছে তা তাকে জানানো হয়নি বলে দাবি তার।

এরপর সেদিনই বিপিএল সংক্রান্ত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন এবং নয়জন বোর্ড পরিচালকের আটজনের অনাস্থা বিবেচনায় নিয়ে এনএসসি গভীর রাতে ফারুকের মনোনয়ন বাতিল করে। ফলে পদ হারান তিনি।

এরপর শুক্রবার বিকেলে আরেক সাবেক অধিনায়ক ও টেস্টে দেশের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল বিসিবির পরিচালনা পর্ষদের সভায় নতুন সভাপতি নির্বাচিত হন। পরিচালকদের সর্বসম্মতিক্রমে ভোটে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার ১৭তম সভাপতি নির্বাচিত হন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিসিবি সভাপতির পদ থেকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে ফারুকের রিট

আপডেট সময় : ০৯:৫৩:২১ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫