পায়রা বন্দরের অব্যবহৃত কৃষি জমি চাষাবাদের সুযোগ চেয়ে মানববন্ধন
- আপডেট সময় : ০৯:২৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ১২০ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরে অধিগ্রহণকৃত অব্যবহৃত কৃষি জমি ক্ষতিগ্রস্ত পরিবারকে চাষাবাদের সুযোগের দাবিতে মানববন্ধন করেছেন। লালুয়া ইউনিয়নের মঞ্জুপাড়া গ্রামে এই মানববন্ধন করা হয়েছে।
বুধবার (১৪ মে) বিকেলে শত শত কৃষকের প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক মজিবর রহমান প্যাদা, আব্দুল খালেক, শাখাওয়াত হোসেন, শাহবুদ্দিন হাওলাদার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, অধিগ্রহণ করা অব্যবহৃত কৃষি জমি চাষাবাদ করে বছরের খোরাকি ধানচাল সংগ্রহ করে আসছেন।অধিগ্রহণের পর থেকে তারা অধিকাংশ জমির মালিকরা ক্ষতিপুরনের টাকা এখনও উত্তোলন করতে পারেননি। তারা বেকার হয়ে গেছেন। মানবেতর জীবনযাপন করছেন।
পায়রা বন্দর কর্তৃপক্ষ একটি মধ্যস্বত্ত্বভোগী চক্রকে লিজ দেওয়ার প্রক্রিয়া করেছে। ফলে তারা জীবীকা হারানোর শঙ্কায় পড়েছেন। এখন ওই জমি মানবিক বিবেচনায় লিজ না দিয়ে জমির স্ব স্ব মালিককে চাষাবাদের সুযোগ করে দেওয়ার অনুরোধ করছি।










