সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
চোখের চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা ফখরুল
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:০৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫ ১৪৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোখের চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
সোমবার (১২ মে) দিনগত রাত পৌনে ৩টার দিকে থাই এয়ারওয়েজের এক ফ্লাইটে স্ত্রীসহ ঢাকা ত্যাগ করেন তিনি। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের এক ফ্লাইটে স্ত্রীসহ ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা করেন মির্জা ফখরুল। ব্যাংককে অবস্থানকালে তার চিকিৎসা হবে রুটনিন আই হাসপাতালে।










